মদ ও তৈরির উপকরণসহ ছাত্রলীগ নেতা আটক

১১ আগস্ট ২০২১, ০৮:৪১ AM
ছাত্রলীগ নেতা আবুল বাশার গায়েন

ছাত্রলীগ নেতা আবুল বাশার গায়েন © সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার গায়েনকে দেশিয় মদ এবং মদ তৈরির উপকরণসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কুশিয়ারচর এলাকায় বাশারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

হরিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অতুল জোয়ার্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে ছাত্রলীগ নেতা আবুল বাশারের বাড়িতে অভিযান চালাই। অভিযানকালে ওই বাড়ি থেকে পাঁচ লিটার দেশিয় মদ এবং মদ তৈরির ২০ লিটার উপকরণসহ তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক বাশারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী সুমন বলেন, আমি তার আটকের সংবাদ পেয়েছি এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা ছাত্রলীগের সভাপতিকে বলেছি। কেননা, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কারও ছাত্রলীগে থাকার সুযোগ নেই।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. লুৎফর রহমান বলেন, আবুল বাশারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬