ঢাকা মহানগরের চারটি শাখায় আহবায়ক কমিটি দিয়েছে ছাত্রদল

১১ আগস্ট ২০২১, ১২:৪২ AM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

ঢাকা মহানগর ছাত্রদলের চারটি শাখার আহবায়ক কমিটি দিয়েছে ছাত্রদল। সোমবার (৯ আগস্ট) সংগঠনের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।
 
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজকের পত্রিকাকে জানান, আগে আংশিক কমিটি ছিল। সোমবার ওই কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। 

ঢাকা মহানগর উত্তরে জসিম শিকদার রানা, দক্ষিণে শাহ আলম (পাভেল শিকদার), পশ্চিমে মহসিন সিদ্দকী রনি এবং পূর্বে শেখ খালিদ জ্যাকিকে আহবায়ক করা হয়েছে।

পাশাপাশি এসব সংগঠনের সদস্য সচিবরা হলেন, রুহুল আমিন সোহেল, নিয়াজ মাহমুদ নিলয়, আশরাফুল হোসেন মামুন এবং মোহাম্মদ আল আমিন।

মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬