লকডাউনের মধ্যেই ছাত্রলীগের শোডাউন, ফেসবুকে ভাইরাল (ভিডিও)

০৬ আগস্ট ২০২১, ০৭:২৮ PM
ছাত্রলীগের শোডাউন

ছাত্রলীগের শোডাউন © সংগৃহীত

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল শোডাউন করেছে জেলা ছাত্রলীগের নতুন কমিটি।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলামের নেতৃত্বে শহরের রোড এলাকা থেকে এই শোডাউন বের করা হয়। লকডাউনের মধ্যে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।  

ভিডিওটিতে দেখা যায়, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ একত্রিত হয়ে মোটরসাইকেল শোডাউন করছেন। অনেকেই মাস্ক পরেননি। নেই কোনো স্বাস্থ্যবিধি। শোডাউনটি শহরের রোড এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। 

এ সময় অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার, সহসভাপতি সঞ্জয় কুমার, আখতারুজ্জামান, ফেরদৌস টফি, জি এম সুফি নিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন। 

এদিকে লকডাউনের মধ্যে ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে অনেকেই সমালোচনা করেছেন। শহরের রোড এলাকার পথচারী জয়নুল ও আসিক বলেন, যেখানে লকডাউন বাস্তবায়নে সরকার এতো পদক্ষেপ নিচ্ছে, সেখানে তাদের দলীয় লোকেরা সেটি ভঙ্গ করে শোডাউন করছে। এখন কি করোনা ছড়াবে না?

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, গত শনিবার (৩১ জুলাই) ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পর আমরা কারও সঙ্গে দেখা করিনি। আজ মূলত জেলা আওয়ামী লীগের সভাপতিসহ নেতৃবৃন্দের সঙ্গে দেখা করা ও দিকনির্দেশনা নিতেই সকলে মিলে বের হয়েছি। 

লকডাউনের মধ্যে শোডাউনের বিষয়ে তিনি বলেন, আমরা সবাই একত্রিত হয়ে বের হয়েছি। এটা ঠিক হয়নি। পরবর্তীতে এমনটি আর হবে না। 

৩১ জুলাই আজহারুল ইসলামকে সভাপতি ও হিমুন সরকারকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আংশিক নতুন কমিটির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

কমিটিতে ১২ জন সহ-সভাপতি, ছয়জন যুগ্ম সম্পাদক ও নয়জন সাংগঠনিক সম্পাদকের নাম রয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিড…
  • ১১ আগস্ট ২০২৬
এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ নিয়োগসহ ৩ দাবিতে নবম শিক্ষক নিয়ো…
  • ১১ আগস্ট ২০২৬
১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
  • ১১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
পাস করেও ফল দেখা হলো না সিরাজুলের, আনন্দের দিনে পরিবারে শোক
  • ১১ আগস্ট ২০২৬
ফরিদপুরে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান, জরিমানা
  • ১১ আগস্ট ২০২৬