ছাত্র অধিকার পরিষদ কাউন্সিলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা

০৪ আগস্ট ২০২১, ০১:১৪ PM
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ © লোগো

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। মঙ্গলবার (৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চূড়ান্ত তিন সভাপতি পদপ্রার্থী হলেন- কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি আখতার হোসেন।

আর চূড়ান্ত তিন সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন- শাকিলউজ্জামান, আরিফুল ইসলাম আদিব, হানিফ খান সজীব। তারা তিনজনই বর্তমান কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। তারা হলেন- মোল্লা রহমতুল্লাহ, মাজহারুল ইসলাম, নাজমুল হাসান, এরশাদুল ইসলাম রোহাদ ও নাজমুল করিম রিটু।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, কাউন্সিলের চূড়ান্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন ৯ আগস্ট পর্যন্ত। আগামী ১০ আগস্ট সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হবে। ভোট প্রয়োগ করবেন সংগঠনটির সারাদেশের ১০২টি ইউনিটের ২৯৯ জন কাউন্সিলর।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিড…
  • ১১ আগস্ট ২০২৬
এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ নিয়োগসহ ৩ দাবিতে নবম শিক্ষক নিয়ো…
  • ১১ আগস্ট ২০২৬
১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
  • ১১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
পাস করেও ফল দেখা হলো না সিরাজুলের, আনন্দের দিনে পরিবারে শোক
  • ১১ আগস্ট ২০২৬
ফরিদপুরে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান, জরিমানা
  • ১১ আগস্ট ২০২৬