সভাপতির উপর হামলার প্রতিবাদে বাঙলা কলেজ ছাত্রদলের মশাল মিছিল

০৪ জুন ২০২১, ১০:৪৫ AM
বাঙলা কলেজ ছাত্রদলের মশাল মিছিল

বাঙলা কলেজ ছাত্রদলের মশাল মিছিল © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাঙলা কলেজ শাখা ছাত্রদল।

কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম তারেকের নেতৃত্বে মিরপুরে মশাল মিছিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মিরপুর ইনডোর স্টেডিয়াম থেকে শুরু হয়ে বাংলা স্কুলের সামনে গিয়ে মিছিল শেষ হয়।

মশাল মিছিল থেকে ছাত্রদল নেতারা অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবি করেন। বিচার না করলে রাজপথে সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম (ছোট), আসাদুজ্জামান আসাদ, সহ সাধারণ সম্পাদক জোবায়ের আল মাহমুদ, মো. কাউসার, ইব্রাহিম খলিল, রবিন খন্দকার, মাহবুব শাহীন, আরিফসহ প্রমুখ।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬