জয়পুরহাটে ছাত্রদল সভাপতিসহ ৭ নেতা-কর্মী আটক

০৪ জুন ২০২১, ০৮:৪১ AM
জয়পুরহাটে ছাত্রদল সভাপতিসহ ৭ নেতা-কর্মী আটক

জয়পুরহাটে ছাত্রদল সভাপতিসহ ৭ নেতা-কর্মী আটক © টিডিসি ফটো

জয়পুরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ ৭ ছাত্র নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) বিকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ছাত্রদলের জেলা সভাপতি মামুনুর রশীদ প্রধান (৩৪), জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী (২৬), ছাত্রদল কর্মী আসফাকুর রহমান পাপন (৩১), আতিকুর রহমান সোহাগ (৩৪), হাসান আহমেদ রঞ্জু (২৬), সোরহাব ইসলাম (২০) ও শাহরিয়ার কবির তামিম (১৯)।

আটকের সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান জানান, অস্ত্র, নাশকতা ও বিস্ফোরণ মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান জানান, ঢাবিতে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচীতে ছাত্রলীগের হামলায় কেন্দ্রীয় সভাপতিসহ ঢাবি শাখা ছাত্রদলের নেতা কর্মীরা আহত হওয়ার ঘটনায় জয়পুরহাটে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রদল। সমাবেশ শেষে ছাত্রদলের জেলা সভাপতিসহ ৭ ছাত্র নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অতিদ্রুত তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬