রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ান ছাত্রদলের নেরতাকর্মীরা। © টিডিসি ফটো
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতাকর্মীরা। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
মঞ্চের সামনের অংশে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজের অনুসারীরা দাঁড়িয়ে শ্লোগান দিচ্ছিল। এ সময় পেছনের দিকে থাকা একই মহানগরের সাংগঠনিক সম্পাদক রাসেল বাবুর অনুসারীরা বসতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। মঞ্চে থাকা বিএনপির সিনিয়র নেতাদের ধমকে উভয়পক্ষ শান্ত হয়।
কিছুক্ষণ পর আবারো উভয়পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধস্তাধস্তি শুরু হয়। এ সময় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, ভাইস প্রেসিডেন্ট কাজী রওনকুল ইসলাম শ্রাবন এবং ইকবাল হোসেন শ্যামল মঞ্চ থেকে নেমে এসে থামানোর চেষ্টা করেন। একপর্যাগয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বেশ কয়েকজনকে থাপ্পড় দিলে পরিবেশ শান্ত হয়।
ডেকোরেশনের মালিক এইচ এম ফারুক হোসেন জানান, ছাত্রদলের হামলায় প্রায় ৪০টি চেয়ার ভেঙে গেছে।