জিয়ার শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় ছাত্রদলের চেয়ার ছোড়াছুড়ি

০২ জুন ২০২১, ০৫:২২ PM

© সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা। আজ বুধবার (২ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় প্রেসক্লাবে পূর্বনির্ধারিত আলোচনা সভা শুরু হলে এতে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরুর পর বিকেল ৪টার দিকে হঠাৎ করে মিলনায়তনের ভেতরে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে অনেকটা বিচলিত হয়ে পড়েন অন্য নেতাকর্মীরা। উপস্থিত সিনিয়র নেতারা তাদের থামানোর চেষ্টা করে। বিক্ষিপ্তভাবে প্রায় ৭/৮ মিনিটের মতো সময় চেয়ার ছোড়াছুড়ি ঘটনা ঘটে। এরপর কর্মীদের শান্ত করে ছাত্রদল নেতারা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬