ছাত্রদলের ওপর হামলার নিন্দা

ছাত্রলীগের সন্ত্রাসের রাজনীতি থেমে নেই: ছাত্র ইউনিয়ন

০১ জুন ২০২১, ০৬:২০ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের ত্রাণ বিতরণ কর্মসূচীতে ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

আজ মঙ্গলবার (১ জুন) বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈম এক যৌথ বিবৃতিতে বলেন, বন্ধ বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগ তার সন্ত্রাসের রাজনীতি চালিয়ে যাচ্ছে। হল বন্ধ থাকলেও ছাত্রলীগের নেতাদের হলে থাকার অভিযোগ রয়েছে। ভিন্ন মত ও দলের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চর্চা সরকারি দলের তল্পিবাহক ছাত্রসংগঠন ছাত্রলীগে অনুপস্থিত।

“মোদীবিরোধী আন্দোলনে প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহের নেতাকর্মীদের উপর হামলা, ডাকসু ভবনে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ধারাবাহিকতায় আজ ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। সর্বোচ্চ বিদ্যাপীঠে ছাত্রলীগের এহেন মাফিয়াসুলভ আচরণ দুঃখজনক।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারহীনতার অপসংস্কৃতি ও শিক্ষক নেতৃবৃন্দের পদ দখল করে থাকার মানসিকতার ফলে সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতির অবসান সম্ভব হচ্ছে জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের হামলার প্রত্যেকটি ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের নামে প্রহসনের ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছে।

“আমরা মনে করি, হামলার যথাযথ তদন্ত ও বিচার না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনও এসব হামলায় প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে। পূর্বে বিভিন্ন সময়ে সন্ত্রাস, দখলদারিত্বসহ নানান বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক আন্দোলনে অন্যায় হস্তক্ষেপ করে আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রশাসনের মেরুদণ্ডহীন অবস্থানের নিন্দা জানাই। একইসাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির বিকাশে সকলের সর্বাত্মক সহযোগীতা প্রত্যাশা করি।”

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ, জড়িতদের …
  • ২৬ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬