ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ আহত ২০

০১ জুন ২০২১, ০১:০৮ PM
ছাত্রলীগ ও ছাত্রদল

ছাত্রলীগ ও ছাত্রদল © লোগো

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায়দের খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি শুরুর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল।

মঙ্গলবার (১ জুন) দুপুর পৌনে বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছে।

এ বিষয়ে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম শুরুর আগে আমাদের নেতাকর্মীরা টিএসসি এলাকায় একত্রিত হলে ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর পিকুলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা করেছে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকে আহত হয়েছে।

শুধুমাত্র ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ২০ জনের বেশি চিকিৎসা নিচ্ছে বলেও জানান তিনি।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬