শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে

কাল নীলক্ষেত মোড় অবরোধের ডাক শিক্ষার্থীদের

৩১ মে ২০২১, ০৯:৪৬ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

ঢাবি, সাত কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জবিসহ ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে আগামীকাল ১ জুন সকাল ১০টায় নীলক্ষেত মোড়ে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসুচি পালনের আহ্বান জানিয়েছেন ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীরা। 'অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন' আন্দোলনের সমন্বয়ক নায়েক নুর মোহাম্মদ এই কর্মসূচির ডাক দেন। 

নায়েক নুর মোহাম্মদ সহপাঠী ও সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, '১লা জুন অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আমরা শিক্ষার্থীরা মাননীয় শিক্ষামন্ত্রীকে আল্টিমেটাম দিয়েছিলাম। তবে তিনি আমাদের দাবি কর্ণপাত না করে নিজের দায়সারা মন্তব্য করে সময় জ্ঞাপন করে যাচ্ছেন। তাই আমরা ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীরা (ঢাবি, সাত কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জবিসহ ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সহপাঠীরাসহ) একযোগে আমাদের আল্টিমেটাম অনুযায়ী আগামী ১লা জুনে শিক্ষপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামিকাল সকাল ১০টায় নীলক্ষেত মোড় ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসুচি পালন করব।'

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী নুর মোহাম্মদ সুমন এর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনা পরিস্থিতি ও টিকার অপর্যাপ্ততাকে দায়ী করে মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়িয়েছেন। আমরা সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর এ সিদ্ধান্তকে ঘৃণাভরে ‘প্রত্যাখ্যান’ করছি। একই সাথে চলমান অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছি।

ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় সাত কলেজের সমস্যা তুলে ধরেন সুমন। তিনি বলেন, ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের সকল শিক্ষাকার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘ সেশনজটের সম্মুখীন হচ্ছে। ইতোমধ্যে সাত কলেজ করোনা পূর্বে বিভিন্ন সমস্যায় জর্জরিত। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে এ মুহূর্তে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক না করতে পারলে এ  সমস্যা আরও দীর্ঘায়িত হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সাত কলেজের কর্মসূচি ঘোষণা করে সুমন আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাত কলেজের শিক্ষার্থীরা আগামীকাল সকাল ১১টায় নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে। কর্মসূচিতে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান দাবির বিষয়ে তুলে ধরবেন।

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬