শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ইশা আন্দোলনের মানববন্ধন

৩০ মে ২০২১, ০৭:২৫ PM
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে কবি নজরুল কলেজে ইশা আন্দোলনের মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে কবি নজরুল কলেজে ইশা আন্দোলনের মানববন্ধন © টিডিসি ফটো

শিক্ষা ব্যবস্থার চলমান অচলাবস্থা নিরসন ও সুরক্ষা নিশ্চিতপূর্বক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন কবি নজরুল সরকারি কলেজ শাখা।

আজ রবিবার সকাল ১০টায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির কলেজ শাখার সভাপতি আমরান হোসাইন সাদিক।

এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষা যদি হয় অটোপাশ তবে জাতি হবে মেধা শূন্য। শিক্ষার্থীরা আজ বই-খাতা রেখে জীবিকার তাড়নায় কাজে নিয়োজিত হচ্ছে। অনেকেই শিক্ষার আশা ছেড়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে যাচ্ছে। মাদক, ইয়াবা ও শিশু ধ্বংসাত্মক ডিভাইস তাদের নিত্য সঙ্গী হচ্ছে। এভাবে জাতিকে বোকা বানিয়ে একটি মেধাহীন প্রজন্ম তৈরি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলন কবি নজরুল সরকারি কলেজ শাখার প্রশিক্ষণ সম্পাদক রবিউল ইসলাম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব ও সদস্য রাশেদুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসএসসিতে নিবন্ধিত অর্ধেক শিক্ষার্থী ঝরে গেল এইচএসসি পরীক্ষা…
  • ২৬ জুন ২০২৬
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ, জড়িতদের …
  • ২৬ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬