শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি কাল

২৯ মে ২০২১, ০২:৪৫ PM
আন্দোলন

আন্দোলন © ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার (২৯ মে) ‘অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’ আন্দোলনের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। কারণ শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কেউই শিক্ষার্থীদের চাহিদা বুঝতে পারেনি। প্রতিবারের মতো তারা এবারও শিক্ষার্থীদের ওপর অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন। আমরা এটা মেনে নেব না, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

শিক্ষার্থী মশিউর রহমান আরও বলেন, চলমান আন্দোলনের ধারাবাহিকতায় রবিবার (৩০ মে) শাহবাগে আমরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করব। অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই কর্মসূচি পালিত হবে। তাছাড়া একই স্থানে নাগরিক সংহতি সমাবেশও অনুষ্ঠিত হবে। শাহবাগ ছাড়াও দেশব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আন্দোলনরত সব শিক্ষার্থীকে কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। ঢাকাসহ সারাদেশের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এসএসসিতে নিবন্ধিত অর্ধেক শিক্ষার্থী ঝরে গেল এইচএসসি পরীক্ষা…
  • ২৬ জুন ২০২৬
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ, জড়িতদের …
  • ২৬ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬