শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন থেকে আটক ৫

২৮ মে ২০২১, ০৩:২৮ PM
ছাত্রশিবিরের মানববন্ধন

ছাত্রশিবিরের মানববন্ধন © সংগৃহীত

সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সব শিক্ষাতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ৫ জনকে আটক করেছে। আজ শুক্রবার (২৮ মে) সকাল ৬টার দিকে সরকারি আজিজুল হক কলেজের (পুরাতন ভবন) সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

আটককৃতরা হলেন, বগুড়া সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র এসএম হাসানুল বান্নার (১৯), বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র সায়েম শাহরিয়ার (১৫), একই কলেজের ২য় বর্ষের ছাত্র তানসিন আল রাফি (২০), সরকারি শাহ সুলতান কলেজের ২য় বর্ষের ছাত্র সাজিদ আহম্মেদ (১৯) এবং সরকারি মুস্তাফাবিয়া মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম (২০)।

জানা যায়, সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে সংগঠনটির ৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ছাত্রশিবিরের ছেলেরা জমায়েত হয়েছে, এমন খবর পেয়ে পুলিশ সেখান যায়। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করে থানায় আনা হয়েছে।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬