ঢাবি ছাত্রের মৃত্যুতে ছাত্রদলের বিক্ষোভ স্থগিত

২৪ মে ২০২১, ০৮:৩৬ AM
হাফিজুর রহমান

হাফিজুর রহমান © ফাইল ফটো

নিখোঁজের ৯ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হাফিজুর রহমানের গলা কাটা লাশ পাওয়ার ঘটনায় ডাকা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার (২৪ মে) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করার কথা ছিল।

বিক্ষোভ কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় সোমবারের প্রোগ্রামটি আপাতত স্থগিত করা হল এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

হাফিজের মৃত্যুর ঘটনার তদন্ত দাবি, কাল ঢাবিতে বিক্ষোভ করবে ছাত্রদল

এর আগে, রোববার সন্ধ্যায় নিখোঁজ শিক্ষার্থী হাফিজের লাশ উদ্ধার করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, নিখোঁজ শিক্ষার্থী হাফিজের লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাওয়া গেছে। লাশটি তার বড় ভাই ও বন্ধুরা শনাক্ত করেছেন। হাফিজের ভাইয়ের সাথে কথা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টেরিয়াল টিমও সেখানে আছে।

আরো পড়ুন

হাফিজ আত্মহত্যা করতে পারে না: বড় ভাই

ডাব বিক্রেতার দা দিয়ে গলা কাটেন হাফিজ, দাবি পুলিশের

কার্জন হল থেকে ঢামেক: ক্যাম্পাসেই খুন হন হাফিজ?

ঢামেকের মর্গে ঢাবি ছাত্র হাফিজুরের গলা কাটা লাশ

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬