হাফিজের মৃত্যুর ঘটনার তদন্ত দাবি, কাল ঢাবিতে বিক্ষোভ করবে ছাত্রদল

২৩ মে ২০২১, ১০:৫৮ PM
হাফিজুর রহমান

হাফিজুর রহমান © সংগৃহীত

নিখোঁজের ৯ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হাফিজুর রহমানের গলা কাটা লাশ পাওয়া গেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই দাবিতে আগামীকাল সোমবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

লাশ উদ্ধারের পর আজ রবিবার রাতে সংগঠনটির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানানো হয়েছে। আগামীকাল সোমবার সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হবে।

বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র হাফিজুর রহমানকে নির্মমভাবে হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল সকাল ১০.৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

এর আগে, এদিন সন্ধ্যায় নিখোঁজ শিক্ষার্থী হাফিজের লাশ উদ্ধার করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, নিখোঁজ শিক্ষার্থী হাফিজের লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাওয়া গেছে। লাশটি তার বড় ভাই ও বন্ধুরা শনাক্ত করেছেন। হাফিজের ভাইয়ের সাথে কথা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টেরিয়াল টিমও সেখানে আছে।

শাবিপ্রবির হলে বিদ্যুতের হাই ভোল্টেজে নষ্ট অসংখ্য ইলেকট্রনি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬