গাঁজাসহ ছাত্রলীগ নেতা আটক

১৮ মে ২০২১, ০৫:১৯ PM
মো. বদিউজ্জামান খান রাব্বি

মো. বদিউজ্জামান খান রাব্বি © সংগৃহিত

পিরোজপুরের নাজিরপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম মো. বদিউজ্জামান খান রাব্বি (২৪)। মঙ্গলবার (১৮ মে) উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের জয়পুরের কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক রাব্বি উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড সংলগ্ন মো. ইমাম হোসেন খানের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে সে উপজেলা কমিটির উপক্রীড়া সম্পাদক ছিলেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া হোসেন বলেন, দুপুরে জয়পুরের কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মো. বদিউজ্জামান খান রাব্বি মাদক বেঁচা-কেনা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় গাঁজাসহ তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এর আগে ২০১৭ সালে তিনি ইয়াবাসহ আটক হন।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬