ইউএসটিসি মেডিকেল কলেজ ছাত্রলীগের ‘টেলিমেডিসিন সেবা’ চালু

০৫ মে ২০২১, ০৩:০০ PM
ছাত্রলীগের টেলিমেডিসিন সেবা

ছাত্রলীগের টেলিমেডিসিন সেবা © লোগো

চট্টগ্রামে করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলায় রোগীদের জন্য ঘরে বসেই ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘টেলিমেডিসিন সেবা’ চালু করেছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ।

‘টেলিমেডিসিন সেবা’র আওতায় থাকছে বিনামূল্যে ফোন কলের মাধ্যমে চিকিৎসা সেবা ছাড়াও দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের জন্য থাকছে বিনামূল্যে জরুরী ঔষধ সরবরাহের ব্যবস্থা।

টেলিমেডিসিন সেবার প্রধান সমন্বয়ক ডা. মোস্তফা শাদমান সাকিব জানান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের  নির্দেশে ইউএসটিসি মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের বিনামূল্যে জরুরি ঔষুধ সরবারহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরাও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশ ও মানুষের সেবায় কাজ করে যেতে চাই। এই উদ্যেগটি তারই একটি অংশ।

এছাড়াও এই টেলিমেডিসিন সেবার সার্বিক তত্ত্বাবধানে থাকা ডা. মো: মোস্তাফিজুর রহমান (আশিক) বলেন, দেশে যখনই কোনো দুর্যোগ এসেছে, সবার আগে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায়, করোনা মহামারীর সেকেন্ড ওয়েভে যখন জনজীবন বিপর্যস্ত, তখন চলমান লকডাউনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউএসটিসি মেডিকেল কলেজ ছাত্রলীগ বদ্ধপরিকর। যার ফলশ্রুতিতে আমরা টেলিমেডিসিন সেবা শুরু করেছি এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করার চেষ্টা করছি।

চট্টগ্রামে টেলিমেডিসিন সেবায় নিয়োজিত ডাক্তাররা হলেন: ডা. মোস্তফা শাদমান সাকিব (০১৬৮২৯০১৮৯৭), ডা. মো. মোস্তাফিজুর রহমান আশিক (০১৬৮৪৮৪৮৮৯৩), ডা. আবদুলাহ আল নোমান রাসেল (০১৭৪৬৪৬৪৯০৯), ডা. মোরশেদুল আলম (০১৮৩৫৬২৬২৩৫), ডা. সায়েদ হাসান সনেট (০১৫২১২২২০৪২), ডা. ফয়সাল কায়েস মুন্না (০১৮৪৬৫৪৪৩৩৫), ডা. শাফকাত উদ্দীন (০১৬৮৬৭৮৪২৮৯), ডা. ইরফান পারভেজ (০১৯৯৮৪৮০৫৬৪), ডা. আদিল রহমান (০১৭০৭০৭৫০৯৯), ডা. আশরাফুল আলম মানিক (০১৮৭৬৫৬৭৫১০), ডা. রাতুল দত্ত (০১৯৫৪৭৯৫০৮২), ডা. মো. নেজাম উদ্দিন (০১৫১৫৬৮১২২৪), ডা. শাকিল মাহমুদ (০১৮২৫৪৫০৩০৪), ডা. রবিউল হাসান (০১৯৭৫৬২০১৭০), ডা. নোবেল শরীফ-০১৬৩৭০৬৬৬৩৬, ডা. মো. পারভেজ (০১৮৬৬৩৩১১৮৯) ও ডা. মোহাম্মদ মাসুদ (০১৮২৩২৯৭৫৬৮)।

প্রয়োজনীয় ঔষুধের সরবরাহের দায়িত্বে যারা আছেন: ওমর ফারুক রিয়াদ (০১৬২৩৬১১৬৪২), নকিবুল হুদা (০১৫২১২২২৩০১), রিজভী বড়ুয়া (০১৮৩২৮৩৬৪৭৫), মোহাম্মদ ফাহিম (০১৬২৯৬১৮৮৬৮), জিয়াউল ইসলাম (০১৭৩৭৮০৮৪৬১), মো. নীল হাসান (০১৬৮২১৪৫৪৯৯), ফরহাদ মাহমুদ (০১৮৩৬২৫০১৫৬), আরিফুল হক (০১৮৩০৪৭০৭০৯, তৌহিদুর রহমান (০১৬৩২৩০২৩৭০), রাকিবুল হাসান (০১৭৭৪৩৮০০৩৬), মোহাম্মদ ওমর (০১৬৮১০৭০১০৪) ও অরিত্র দত্ত (০১৫৩৫১৪১২৭৬)।

সবাইকে নির্দ্বিধায় সেবা গ্রহণের আহবান জানিয়ে টেলিমেডিসিন সেবার সাথে সংশ্লিষ্টরা বলছে, সবাইকে নির্দ্বিধায় সেবা গ্রহনের আহবান জানায়।

ইরানের অনুমতি নিয়ে হরমুজ পার হল তুরস্কের জাহাজ
  • ১৩ মার্চ ২০২৬
রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হয়…
  • ১৩ মার্চ ২০২৬
ইরানে স্কুলে হামলায় নিহত শিক্ষার্থীদের জন্য ২ লাখ ডলার অনুদ…
  • ১৩ মার্চ ২০২৬
টকশোতে জাবি অধ্যাপকের বক্তব্য, ক্ষমা চাওয়ার দাবি ছাত্রশক্তির
  • ১৩ মার্চ ২০২৬
নেত্রকোনায় বজ্রপাতে কৃষক নিহত 
  • ১৩ মার্চ ২০২৬
ইসলামিক ব্যাংকিং ডিভিশনে নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন শ…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081