ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: গ্রেপ্তার হলেন কওমি ছাত্র ঐক্যের নেতা

০৩ মে ২০২১, ০৯:৪২ PM
জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন

জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৩ মে) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া বিল্লাল হোসেন কান্দিপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রইছ উদ্দিন বলেন, হেফাজতের তাণ্ডবের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন বিল্লাল। ভিডিও ফুটেজেও তাকে দেখা গেছে। ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের একাধিক ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ রয়েছে।

এছাড়াও সোমবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ তাণ্ডবের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জ থানায় ৫৬টি মামলা করেছে পুলিশ ও ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর কর্তৃপক্ষ। এসব মামলায় সোমবার বিকেল পর্যন্ত ৪০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ, জড়িতদের …
  • ২৬ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬