বাড়ি ফেরার পথে মোটরসাইকেল উল্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

০২ মে ২০২১, ১২:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহিত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম হোসেন ওরফে আপন নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

শনিবার (১ মে) দিবাগত রাত ৩টার দিকে কলাপাড়া-বালিয়াতলী সড়কের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত সিয়াম পৌর শহর ছাত্রলীগের সদস্য। তার বাড়ি উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে।

নিহতের স্বজনেরা বলেন, কলাপাড়া পৌর শহরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে রাতে ছিলেন সিয়াম। রাত আড়াইটার দিকে তিনি ঘুম থেকে উঠে সাহ্‌রি খাওয়ার জন্য উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় তিনি মোটরসাইকেল নিয়ে উল্টে সড়কের ওপর পড়ে যান।

আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানোর পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপ কুমার সরকার বলেন, দুর্ঘটনায় সিয়াম হোসেনের মাথা ও বুকে আঘাত লাগে। বাঁ হাতের হাড় ভেঙে যায়। মাথায় আঘাত লাগায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

বাংলাদেশের ঋণ নিয়ে পজিটিভ আইএমএফ: অর্থমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬