সাজেক সড়কে ছাত্রলীগের পদবঞ্চিতদের তাণ্ডব, আটক ৩

১৫ নভেম্বর ২০২০, ০৩:২০ PM

© সংগৃহীত

খাগড়াছড়িতে ছাত্রলীগের এক কমিটিকে স্থান না পাওয়ায় দীঘিনালা-সাজেক সড়ক অবরোধ করে পর্যটকবাহী কয়েকটি গাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে পদবঞ্চিত নেতা-কর্মীরা। আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে এ হামলা ও ভাংচুরের ঘটনায় তিনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, দীঘিনালা ছাত্রলীগের অপু চৌধুরী, বাবলু চৌধুরী এবং আমানুর রহমান শান্ত।

পর্যটকবাহী একটি গাড়ির গ্লাস ভাংচুরের কথা স্বীকার করে দীঘিনালা থানার ওসি উত্তম কুমার দেব বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ যৌথভাবে দীঘিনালা ও মাটিরাঙা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। এরপর দীঘিনালা উপজেলার ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা আজ সকাল থেকে দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এক সময় সাজেকগামী পর্যটকবাহী গাড়িগুলো পৌঁছলে এই হামলা ও ভাংচুর চালানো হয়।

জেলা ছাত্রলীগের সদস্য এবং দীঘিনালা উপজেলা শাখার সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার দে বলেন, হঠাৎ করে জেলা কমিটি উপজেলা শাখার কাউকে না জানিয়ে অছাত্র এবং বিবাহিতদের দিয়ে পকেট কমিটি ঘোষণা করায় ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, এসব অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা জানান, ‘জ্ঞাতভাবে’ কোনো অছাত্র বা বিবাহিত কাউকে কমিটিতে রাখা হয়নি।

সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, অবশ্য হামলা, ভাংচুর বা অবরোধ প্রতিবাদের ভাষা হতে পারে না। এটা যারা করছে তারা আদৌ ছাত্রলীগের নেতা-কর্মী কিনা সন্দেহ রয়েছে।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬