ছাত্রলীগ যারা করে, তারাই বেস্ট: নাজমুল

১৫ নভেম্বর ২০২০, ১২:৩৩ PM
সিদ্দিকী নাজমুল আলম

সিদ্দিকী নাজমুল আলম © সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদ্য ঘোষিত কমিটির নেতাদেরকে অভিনন্দন জানিয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ অভিনন্দন জানান। এসময় কমিটিতে ছাত্রলীগ করা যারা, তাঁরাই বেস্ট বলে মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে নাজমুল লিখেছেন, ‘পদবী যেটাই হোক ছাত্রলীগের সাবেক একঝাঁক মেধাবীকে সাংগঠনিক পরিচয়টা দেওয়ার জন্য পরশ ভাই এবং নিখিল ভাইকে ধন্যবাদ। আমার বিশ্বাস ছাত্রলীগের সাবেক নেতা যারা যুবলীগের নতুন কমিটিতে পরিচয় পেয়েছে তারা আগামীদিনের রাজনীতিতে মেধা, পরিশ্রম দিয়ে স্বমহিমায় নিজেরা নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হয়ে প্রমান করবে, ছাত্রলীগ করা যারা তাঁরাই বেস্ট।’

ঘোষিত কমিটিকে গতানুগতিক ধারার বাইরে এক নতুন যুবলীগ উল্লেখ করে নাজমুল বলেন, ‘তারুণ্য নির্ভর মেধাবী ও রাজনীতিতে অভিজ্ঞদের সংমিশ্রণ। সবাই কমবেশি পরিচিত মুখ। কাকে রেখে কাকে অভিনন্দন জানাবো বুঝতেছিনা। সবাইকে একসাথে অভিনন্দন।’

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬