বন্ধ করে দেয়া হয়েছে ছাত্র পরিষদের বিকাশ-ব্যাংক অ্যাকাউন্ট

১৩ নভেম্বর ২০২০, ১২:০২ AM
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের লোগো

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের লোগো © ফাইল ফটো

গণ অনুদান চেয়ে চালু করা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পরিষদের নেতাকর্মীরা নতুন রাজনৈতিক দল পরিচালনার জন্য এই অনুদান সংগ্রহের উদ্যোগ গ্রহণ করে। তবে এ জন্য যে অ্যাকাউন্ট খোলা হয়েছিল তা বন্ধ করে দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জানিয়েছেন ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন।

তিনি বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাসে বলেন, ‘কোন দেশে আছি আমরা? আমাদের কি রাজনীতি করার অধিকার নেই? গণ অনুদান কালেকশনের জন্য দেওয়া বিকাশ ও ব্যাংক একাউন্ট বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ।’ তবে অ্যাকাউন্টগুলো বন্ধের কারণ জানা যায়নি।

পরে ফেসবুক লাইভে এসে তিনি এটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। রাশেদ খাঁন বলেন, ‘এর আমাদের থামিয়ে দেয়া যাবে না। এতে আমাদের প্রতি জনগণের সমর্থন বাড়বে। প্রশাসনকে ব্যবহার করে এভাবে গণ অনুদান নেয়া বন্ধ করে দেবেন না।’ এগুলো বন্ধ করার আহবান জানান তিনি। এছাড়া আর্থিক সহযোগিতা করতে অ্যাকাউন্টের পরিবর্তে পরিষদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করার আহবান জানান তিনি।

গত ১৬ অক্টোবর নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণ অনুদান চেয়ে লিফলেট প্রকাশ করেছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সে আহবানে প্রথম নয় দিনে ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছিল বলে সাবেক ভিপি নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খাঁনদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। নতুন রাজনৈতিক দল পরিচালনায় সাহায্য চেয়ে মোট আটটি মোবাইল ব্যাংকিং নম্বর ও একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেন তারা।

পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩
  • ০১ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসের উদ্যোগ, শঙ্কার কথা বলছেন চা…
  • ০১ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence