শহীদ নূর হোসেন চত্বরে ছাত্রলীগের শ্রদ্ধা

১০ নভেম্বর ২০২০, ১২:০১ PM
রাজধানীর শহীদ নূর হোসেন চত্বরে ছাত্রলীগের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন

রাজধানীর শহীদ নূর হোসেন চত্বরে ছাত্রলীগের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে রাজধানী গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টায় নূর হোসেন চত্বরে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শহীদ নূর হোসেনের রুহের মাগফিরাত কামনা করে তারা এক মিনিট নীরবতাও পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সহ প্রমুখ।

উল্লেখ্য, আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, গণতন্ত্র পুনরুদ্ধার ও সংগ্রাম-আন্দোলনের এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান ধারণ করে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। মিছিলটি গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছানোর পর এর সম্মুখভাগে থাকা নূর হোসেন গুলিবিদ্ধ হন।

তাঁর তাজা রক্তে রঞ্জিত হয় রাজপথ, বেগবান হয় স্বৈরাচারবিরোধী আন্দোলন। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। নূর হোসেনের নিহত হওয়ার স্থানটি এখন ‘শহীদ নূর হোসেন চত্বর’ নামে পরিচিত।

পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩
  • ০১ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসের উদ্যোগ, শঙ্কার কথা বলছেন চা…
  • ০১ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence