শহীদ নূর হোসেন দিবস কাল

০৯ নভেম্বর ২০২০, ১০:৩১ PM

© ফাইল ফটো

আগামীকাল ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। দিনটি গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পরিচিত। এ উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

মঙ্গলবার সকালে গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।

১৯৮৭ সালের ১০ নভেম্বর যুবলীগ নেতা নূর হোসেন বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে রাজপথে নেমেছিলেন। রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে নিহত হন নূর হোসেন।

সেদিন থেকে জিরো পয়েন্ট শহীদ নূর হোসেন চত্বর হিসেবে পরিচিতি পায়। ওই দিন পুলিশের গুলিতে যুবলীগের আরেক নেতা নূরুল হুদা ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদাও নিহত হন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর সামরিক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬