ঢাকা-১৮ উপনির্বাচন: নৌকার প্রচারণায় দ্বারে দ্বারে ছাত্রলীগ

০৯ নভেম্বর ২০২০, ০৯:৫৬ PM

© টিডিসি ফটো

আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন ভোট গ্রহণের তারিখ। শেষ মুহুর্তে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব হাবিব হাসান।

বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ-সভাপতি হাসানুজ্জামান সোহাগের নেতৃত্বে এই প্রচারণায় অংশগ্রহণ করেন ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি পাপিয়া রয় পাখি, আরিফ শেখসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।  

জানা গেছে, আলহাজ্ব হাবিব হাসানের পক্ষে শুরু থেকেই নির্বাচনী প্রচারণায় নৌকার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাসানুজ্জামান সোহাগ। রবিবার (৮ নভেম্বর) উত্তরা ১ ও ৫৪নং ওয়ার্ডের মানুষের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন তিনি। এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১২ নভেম্বর নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের আহবান জানান।

এর আগেও হাসানুজ্জামান সোহাগ জাতীয় নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনেও নৌকার পক্ষে প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে আইন ও সালিশ কেন্দ্র, আবেদন …
  • ২৮ জুন ২০২৬
পদ্মার পাড়ে তিন রুয়েট শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা, থানায় …
  • ২৮ জুন ২০২৬
২ বছরেও আলোর মুখ দেখেনি শহিদ আবু সাঈদ তোরণ-জাদুঘর ও স্মৃত…
  • ২৮ জুন ২০২৬
একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
  • ২৮ জুন ২০২৬
পুলিশ ক্যাডারে দ্বিতীয় হলেন শিক্ষার হুমায়ুন কবির
  • ২৮ জুন ২০২৬
‘কালের কণ্ঠ-বাংলাদেশ প্রতিদিনে’র সংবাদ নিয়ে বিবৃতি দিল জাম…
  • ২৮ জুন ২০২৬