বিয়ের পিঁড়িতে ছাত্রলীগ নেত্রী অর্ণা

৩১ অক্টোবর ২০২০, ১২:৩৬ AM

© সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বড় মেয়ে ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর উপশহরে মেয়রের বাসভবনে পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়েতে দুই পরিবারের নিকটাত্মীয়রাই কেবল অংশ নিয়েছেন। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করা হবে।

ডা. আনিকা ফারিহা জামান অর্ণার স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া। মো. রেজভী আহমেদ ভূঁইয়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ব্যবসায়ী আমির হোসেন ভূঁইয়া ও রাজিয়া বেগমের সন্তান।

এর আগে বুধবার রাতে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও রেজভী আহমেদ ভূঁইয়ার গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের দৌহিত্র ডা. অর্ণা ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এদিকে, ডা. অর্ণার গায়ে হলুদ ও বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার নতুনের জীবনের জন্য শুভ কামনা জানান।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬