সিগারেট হাতে লাইভে ছাত্রলীগ পরিচয়ে বললেন, ‘সামনে দেহামুনে’

২৯ মার্চ ২০২০, ১১:১১ AM

© সংগৃহীত

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই বাইরে বেরিয়েছিলেন এক ছাত্রলীগ নেতা। ফলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর হাতে মার খেয়েছিলেন তিনি। সে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এবার আরও একিটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে জ্বলন্ত সিগারেট হাতে ওইদিনের ঘটনার বিবরণ দিতে দেখা যায়।

তাতে নিজেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে তিনি বলেন, ‘বাসায় আসতে আসতে দেখি সব তোলপাড় হয়ে গেছে। সিগারেট আনতে বাইরে গেছিলাম। তারপর দুএকটা মার খাইছি।’

পড়ুন: ভাইরাল হওয়া সেই ভিডিও ছাত্রলীগ কর্মীর নয়, দাবি রাব্বানীর

তাকে বলতে শোনা যায়, ‘আমাদের পরিচয় কি আমরা দেব না। আমরা কি? আমরা কি কৃষক নাকি? ছাত্রলীগ। পাগলের মতো আপনারা। দুএকটা চটকানা খাইলে কি হয়ে যাইগা? আজকে আমাদের গোলাম রাব্বানী থাকলে এমন দিন দেখতে হইতো না।’

তিনি বলেন, ‘ছাত্রলীগ কি শুধু মাইর খায়? মাইর দেয় না? ইতিহাস নাই? সামনে দেহামুনে। ওয়েট?’

কালার পেপারে ছাপা হবে নতুন ৪ পাঠ্যবই
  • ০৪ অক্টোবর ২০২৬
পে স্কেলের পে ফিক্সেশন শুরু কাল, তথ্য ভুল হলে যা করবেন
  • ০৪ অক্টোবর ২০২৬
এলপিজির দাম ফের বাড়ল আড়াইশর বেশি
  • ০৪ অক্টোবর ২০২৬
দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬