বঙ্গবন্ধুকে নিয়ে ঢাবি ছাত্রলীগ সভাপতির কবিতা

২৬ জানুয়ারি ২০২০, ০১:৪১ PM

© সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানকে নিয়ে কবিতা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সনজিত চন্দ্র দাস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে কবিতাটি শেয়ার করেন তিনি। দ্যা ডেইলি ক্যাম্পাস’র পাঠকদের জন্য কবিতাটি হুবহু তুলে ধরা হলো।

মুজিব আমার
সনজিত চন্দ্র দাস

মুজিব আমার বিশ্বাস,মুজিব আমার চেতনা
মুজিব আমার ভালোবাসা, বেঁচে থাকার প্রেরণা।

মুজিব আমার স্বপ্ন-সাহস,মুজিব আমার পিতা
তোমার জন্য দিবো পাড়ি অগ্নিকুন্ড, চিতা।

মুজিব আমার মেধা-মনন,আমার চিন্তাধারা
তুমি বিনা দীন আমি, আমি সর্বহারা।

তোমায় ভেবে হয়েছি আমি এতটুক
তোমার জন্য দিতে পারি বুলেটেও বুক।

তুমি পিতা আত্মত্যাগের মহান এক যোদ্ধা
তুমি নেতা দেশপ্রেমের মহান এক বোদ্ধা।

মুজিব আমার জীবন-মরণ, আমার গবেষণা
মুজিব ছাড়া বাঁচতে বললে আমি করবো মানা।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬