খালেদা জিয়ার মুক্তি চেয়ে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

০৫ জানুয়ারি ২০২০, ১০:৪৪ AM

© সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল। আজ রোববার সকাল সাড়ে ৯টায় একটি মিছিল ঢাকার বাটা সিগন্যাল থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন ধরণের স্লোগান দেন নেতাকর্মীরা। গত ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে ছাত্রলীগ ও পুলিশের হামলারও প্রতিবাদ জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান সজীব, মশিউর রহমান শামীম, সালেহ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, হায়াত মাহমুদ জুয়েল, ইব্রাহিম কার্দি, মৃধা জুলহাস, সিরাজ উদ্দিন বাবু, সাজ্জাদ হোসাইন চৌধুরী, রফিকুল ইসলাম নয়ন, মো. সোহানুর রহমান, রাজ্জাক খান, রবিউল ইসলাম, শামীম আকন, সহসাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপু, বিপ্লব পাটোয়ারী, শোয়েবুর রহমান শোয়েব, সহসাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান আকাশ, শাহ আলম, মিলন হোসেন, হিমেল রানা, ক্রীড়া সম্পাদক কবির শিকদার, অর্থ সম্পাদক আবদুল কাইউম রুপম, সহ দফতর সম্পাদক গোলাম রাব্বানী, সহপ্রচার সম্পাদক রেদোয়ান রবিন, সহআইন সম্পাদক তানভীর আহমদ মাদবর, সহক্রীড়া সম্পাদক প্রিন্স খন্দকার, সহসাংস্কৃতিক সম্পাদক এম এ হান্নান মিয়া, সহশিক্ষা সম্পাদক এবি সিদ্দিক, সদস্য ইমাম মুসুল্লি অভি, জুবায়ের হোসেন প্রমুখসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬