ছাত্রদলের কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ

২৫ ডিসেম্বর ২০১৯, ০৩:১৮ PM
জিয়ার মাজারে ফুল দিচ্ছে ছাত্রদলের নতুন কমিটি

জিয়ার মাজারে ফুল দিচ্ছে ছাত্রদলের নতুন কমিটি © টিডিসি ফটো

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ছাত্রদলের ফুল দেয়ার কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে উপস্থিত একাধিক নেতা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটি  ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি গঠনের পর নিয়ম অনুযায়ী জিয়ার মাজারে ফুল দেয়ার কর্মসূচি দেয়া হয়। সে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মো. আমানুল্লাহ আমানসহ নতুন কমিটির নেতাকর্মীরা।

কর্মসূচির এক পর্যায়ে হঠাৎ ৩/৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নেতাকর্মীরা দিকবিদিক ছোটাছুটি শুরু করে। এর ফলে কর্মসূচি দ্রুত শেষ করে মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন নেতাকর্মীরা।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬