হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

২৫ নভেম্বর ২০১৯, ১১:৪০ AM

© সংগৃহীত

পুলিশ অ্যাসল্ট মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার গোপায়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালত সূত্রে জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাক্ষণডুরা গ্রামে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার আসামি ইমরান। এ ব্যাপারে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী গণমাধ্যমকে জানান, ‘ইমরানের বিরুদ্ধে আদালতের পরোয়ানা রয়েছে। সদর থানার এসআই আলমগীর হোসেন এবং এসআই অমিতাভের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।’

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে ইমরানের নিঃশর্ত মুক্তির দাবি করে বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিএনপির জনপ্রিয় নেতাদের গ্রেপ্তার ও হয়রানি করছে।’

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬