ঢাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহান

২৯ অক্টোবর ২০১৯, ১১:৪৯ AM

© টিডিসি ফটো

উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হোসাইন আহমেদ সোহান।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্থাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ মোতোবেক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সাদ্দাম ভারতে গমন করেছেন।

এসময় হোসাইন আহমেদ সোহান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারত গমনের জন্য ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ডাকসু কার্যক্রম হতে ছুটি নিয়েছেন সাদ্দাম হোসেন।

জানা যায়, অনেকদিন ধরে মেরুদন্ডের অসুখ নিয়ে এজিএস সাদ্দাম ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। তবে তার শারীরিক অবস্থা ভাল হলেও ডাক্তার তাকে সার্জারি করার পরামর্শ দিয়েছেন। যে কারণে ভারতের একটি হাসপাতালে তিনি সার্জারি করতে রওনা হলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছেন।

সোমবার রাতে সাদ্দাম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আগামীকাল চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছি। অনেকদিন অসুস্থ থাকার কারণে সবার সাথে ঠিকঠাক যোগাযোগ রাখতে পারিনি, অর্পিত দায়িত্ব পালন করতে পারিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকার সময় অনেকেই দেখা করতে চেয়েছে, নিষেধ করেছি কিংবা অসুস্থতার জন্য সবসময় হয়তো সদয় আচরণ করিনি। আমার সার্বক্ষণিক খোঁজখবর নেয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভালোবাসা।’

‘বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনা আমার সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেছেন, শত ব্যস্ততার মাঝেও আমার মত একজন ক্ষুদ্র কর্মীর জন্য নির্দেশনা দিয়েছেন, তদারকি করেছেন। প্রিয় বঙ্গবন্ধুতনয়া, আপনার কাছে আমার জন্ম-জন্মান্তরের ঋণ। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের অঙ্গীকার ধারণ করে যেন জীবনের বাকি পথটুকু চলতে পারি, আপনি শুধু এই আশীর্বাদটুকু রাখবেন।’

‘অসুস্থতা সত্ত্বেও আজ সন্ধ্যায় টিএসসি যাব কিছু সময়ের জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের কল্যাণ হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু দেশরত্ন শেখ হাসিনা।’

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬