স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ট্রেনের নিচে ঝাঁপ কলেজছাত্রের

০৩ অক্টোবর ২০১৯, ১২:৪২ PM

ঝিনাইদহে চলন্ত ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নয়ন নামে এক কলেজছাত্র। স্ত্রীর সঙ্গে ঝগড়ার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে জানান প্রতিবেশীরা। বুধবার রাত ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নয়ন ওই গ্রামের গোলাম লষ্করের ছেলে এবং কোটচাঁদপুর পৌর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, নয়ন ও তার স্ত্রী পাপিয়া উভয়েরই বয়স কম হওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হত। বুধবার রাতেও তাদের ঝগড়া হয়। এ সময় নয়ন স্ত্রীর ওপর রাগ করে বাড়ির পাশের রেল লাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬