মধুর ক্যান্টিনে ছাত্রদল, ঢাবিতে ঢাকা কলেজ ছাত্রলীগের মহড়া

২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪১ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে ছাত্রদলের নবনির্বাচিত দুই নেতা ফজলুর রহমান খোকন এবং ইকবাল হোসেনে আসায় ক্যাম্পাসে মগড়া দিয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগ। রোববার সকাল ১১টায় ছাত্র দলের নব নির্বাচিত দুই শীর্ষ নেতার নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী মধুর ক্যান্টিনে আসে।

এরপর দুপুর ১২টার দিকে আসে ঢাকা কলেজ ছাত্রলীগ। এসময় ঢাকা কলেজ ছাত্রলীগ ‘ঢাকা কলেজ ধন্য শেখ হাসিনার জন্য’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রদলের গুণ্ডারা হুশিয়ার সাবধান’, ‘ঢাকা কলেজের মাটি, ছাত্রলীগের ঘাটি’, ‘ঢাকা কলেজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘শিবিরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশ’, ‘খালেদার বিরুদ্ধে ডাইরেক্ট একশন’ বলে স্লোগান দিতে দিতে ক্যাম্পাসে প্রবেশ করে।

এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের নিচে কিছুক্ষণ অবস্থান করে পরে মধুর ক্যান্টিনের সামনে গিয়ে স্লোগান দিতে থাকে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা কলেজ ছাত্রলীগ এভাবে মহড়া দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, ছাত্রদল-ছাত্রলীগ সব সময় বিরোধী অবস্থানে থাকে। তার উপরে ঢাকা কলেজ ছাত্রলীগ আসলে পরিস্থিতি খারাপ হতে পারে। এজন্য তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে শিক্ষার্থীরা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ‘আমরা সকলেই জানি ছাত্রলীগ এবং ছাত্রদল সবসময় সাপে-নেউলে লেগে থাকে। তারা আজ মধুর কেন্টিন এসেছে। কিন্তু ঢাকা কলেজ ছাত্রলীগ আসার বিষয়টা যুক্তিসম্পন্ন মনে করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে তারা কেন স্লোগান দিতে দিতে আসবে । আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি প্রশাসন যেন বিষয়টা দেখে।’

এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence