প্রতিষ্ঠার ৪৮ বছরে এসে অফিসিয়াল ওয়েবসাইট চালু ছাত্রদলের

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ PM
অফিসিয়াল ওয়েবসাইট চালু ছাত্রদলের

অফিসিয়াল ওয়েবসাইট চালু ছাত্রদলের © সংগৃহীত

চার মাস পর আগামী বছরের ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বয়স ৪৮ পেরিয়ে ৪৯ বছরে পা দেবে। প্রতিষ্ঠার ৪৮ বছরের কাছাকাছি এসে প্রথমবারের মতো নিজেদের একটি পূর্ণাঙ্গ অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ডিজিটাল প্ল্যাটফর্মের (https://jcd.org.bd/) উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় চারটি তথ্যবহুল বুকলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনাও করেন তিনি।

ওয়েবসাইট চালুর অনুষ্ঠান

সংশ্লিষ্টদের মতে, বর্তমান তথ্যপ্রযুক্তি এই যুগে যেকোনো সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট শুধু নিজেদের পরিচিতির মাধ্যমই নয়, বরং একটি তথ্যভাণ্ডার হিসেবেও কাজ করে। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনের নীতিমালা-পরিচিত, কর্মসূচি-বিবৃতি প্রভৃতি সহজেই প্রচার করা যায়। পাশাপাশি এটি একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভও, যেখানে সংগঠনের ইতিহাস ও অর্জন সংরক্ষিত থাকে।

জানা গেছে, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, নিষিদ্ধ ছাত্রলীগসহ সব ছাত্রসংগঠনেরই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এক্ষেত্রে বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তাদের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে।

যদিও সংগঠনের দাবি, বিভিন্ন সময়ে ওয়েবসাইট খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে তা আলোর মুখ দেখেনি। কারণ হিসেবে তারা বলছে, বিগত আওয়ামী লীগের সময়ে ওয়েবসাইট খোলার উদ্যোগ গ্রহণ করা হলেও তা সরকারিভাবে ব্লক করে দেওয়া হতো। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ছাত্রদলের।

তবে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুকের এক স্ট্যাটাসে জানিয়েছেন, ২০১১ সালের ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে সংগঠনটির প্রথম ওয়েবসাইট উদ্বোধন করেছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া।

উইকিপিডিয়ায় ছাত্রদল

এদিকে, ছাত্রদলের অফিসিয়াল প্রেস রিলিজে তাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে এই (www.jcd-bnp.org) ঠিকানায়। সেখানে সরাসরি যাওয়া হলে ‘This site can’t be reached’ লেখা আসে। যদিও গুগল সার্চে ঠিকানাটি লিখলে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটের (https://www.bnpbd.org/) সাব-ক্যাটাগরিতে ছাত্রদলের সংক্ষিপ্ত পরিচিতিতে নিয়ে যায়।

সেখানে কয়েক লাইনে ছাত্রদলের শ্লোগান, প্রতিষ্ঠার ইতিহাস ও প্রথম কমিটি প্রকাশের তথ্য তুলে ধরা হয়েছে। ফলে এতোদিন ছাত্রদল সম্পর্কে বিভিন্ন তথ্যাদি, বিশেষ করে তাদের ইতিহাস অফিসিয়ালি দেখা মেলেনি।

সাধারণত, মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় যেকোনো সংগঠন-প্রতিষ্ঠানের নামের নিবন্ধ থাকে। সেখানে তাদের পরিচিত, ইতিহাস ও ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া থাকে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নিবন্ধে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটের ঠিকানা দেওয়া ছিল না।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬