নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ছাত্রদল নেতা সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

২০ আগস্ট ২০২৬, ১০:১০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ১০:১২ PM
শুভেচ্ছা মিছিল

শুভেচ্ছা মিছিল © টিডিসি ফটো

নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. খোরশেদ আলম সোহেল বলেন, এ দেশের মানুষ বিএনপির রাজনীতির প্রতি আস্থা রাখে বলেই গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ দেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। 

তিনি আরও বলেন, দেশের দুর্দিনে হাল ধরার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে শুধু বিএনপি নয়, পুরো বাংলাদেশের মহাসচিব বলা হয় ।সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।

সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬
দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬