বন্যায় বইপত্র-শিক্ষা উপকরণ নষ্ট হওয়া সানজিদার পাশে ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী

২৭ জুলাই ২০২৬, ০৯:০৮ PM
উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মেয়েটির হাতে বইপত্র তুলে দেন, ইনসেটে জালাল সিদ্দিকী

উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মেয়েটির হাতে বইপত্র তুলে দেন, ইনসেটে জালাল সিদ্দিকী © টিডিসি সম্পাদিত

দক্ষিণ চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বহু মানুষ। তলিয়ে গেছে অসংখ্য বসতঘর। ক্ষতিগ্রস্ত হয়েছেন শিক্ষার্থীরাও। তেমনি একজন বাঁশখালী উপজেলার ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সানজিদা। তাদের বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হলে পানিতে ভিজে নষ্ট হয়ে যায় তার বইপত্র ও অন্যান্য শিক্ষা উপকরণ।

একটি বেসরকারি টেলিভিশনে সানজিদার এই দুর্দশার সংবাদ প্রচারিত হলে এটি নজরে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকীর। তিনি এই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। জালাল সিদ্দিকীর পক্ষ থেকে বাঁশখালী উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী সানজিদার হাতে নতুন বই, শিক্ষা উপকরণ এবং উপহার সামগ্রী তুলে দেন।

এ বিষয়ে চবি ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী বলেন, সম্প্রতি দক্ষিণ চট্টগ্রাম, বিশেষ করে বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। একজন শিক্ষার্থী এবং ছাত্রনেতা হিসেবে আমি আমার এক শিক্ষার্থী বোনের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছি। আশা করি, এই শিক্ষা উপকরণ তার লেখাপড়া চালিয়ে যেতে কিছুটা হলেও সহায়ক হবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬