ফ্যামিলি কার্ডের ‘তথ্য সংগ্রাহক’ নিয়োগ পরীক্ষায় আপত্তি ছাত্রদল নেতার, বললেন— ‘ভণ্ডামি বন্ধ করে আমাদের দায়িত্ব দিন’

২৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ PM
কুলাউড়া পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক

কুলাউড়া পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক © টিডিসি

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ বন্ধ করে সেই দায়িত্ব ছাত্রদলের নেতাকর্মীদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন কুলাউড়া পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক। শনিবার (২৫ জুলাই) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

ফেসবুক পোস্টে আতিক লিখেন, প্রান্তিক ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়া বিএনপির অন্যতম নির্বাচনি ইশতেহার ছিল। নির্বাচনকালীন সময়ে ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী তৃণমূলের নারীদের কাছে এই কার্ড বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং জনগণের ভোট সংগ্রহে কাজ করেছেন।

​তার দাবি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে তথ্য সংগ্রহকারী নিয়োগ দিলে বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর সমর্থকরা সুযোগ নিতে পারেন। এরপর ​তারা ইচ্ছে করে তথ্যে ভুল করে বর্তমান বিএনপি সরকার ও তারেক রহমানকে বিতর্কিত করার চেষ্টা করতে পারে। পাশাপাশি তারা সরকারি সুবিধা নিজেদের দলের বলে প্রচারণা চালিয়ে স্থানীয় নির্বাচনে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। তাই কোনো ধরনের পরীক্ষা বা ইন্টারভিউয়ের ‘ভণ্ডামি’ বন্ধ করে তথ্য সংগ্রহের দায়িত্ব ছাত্রদলের জনশক্তির ওপর ন্যস্ত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

কুলাউড়া পৌর ছাত্রদল আহ্বায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950