সিনিয়র সহ-সভাপতির পদ ফাঁকা রেখেই বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি

০৭ জুলাই ২০২৬, ০৭:৩৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৯ PM
বেরোবি ও ছাত্রদল

বেরোবি ও ছাত্রদল © লোগো

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের ৯৪ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর ৯ সদস্যের আংশিক কমিটি গঠনের পর ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশনা থাকলেও দীর্ঘ প্রায় ৮ মাস পর এই কমিটির অনুমোদন দিল কেন্দ্রীয় সংসদ ।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয় ।

ঘোষিত এই কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনকে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের মো. জহির রায়হানকে সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয়েছে। তবে ৩ পৃষ্ঠার এই অফিশিয়াল বিজ্ঞপ্তিতে ‘সিনিয়র সহ-সভাপতি’ পদটি ফাঁকা রাখা হয়েছে।

কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সজীব গাজী এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. সুমন হোসাইন দায়িত্ব পেয়েছেন। এছাড়া মো. মাসুদ রানাকে প্রচার সম্পাদক এবং মোছা. আসমা আক্তার খুশীকে সহ-সভাপতি পদমর্যাদায় ছাত্রী বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটিতে ১৩ জন সহ-সভাপতি, ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সহ-সাধারণ সম্পাদক, ১৪ জন সহ-(সাংগঠনিক) সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদ এবং ৬ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

পূর্ণাঙ্গ কমিটিতে নতুন করে নাম আসা সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটিতে আমাকে দায়িত্ব দেওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যা, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার প্রতি আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। এই দায়িত্বকে আমি সম্মানের চেয়ে বড় একটি আমানত হিসেবে মনে করি। সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে সমুন্নত রেখে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাল্লাহ। সকল নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব।

আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে নাম আসা যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই দায়িত্ব আমার জন্য যেমন গর্বের, তেমনি একটি বড় দায়বদ্ধতা। আমি সততা, নিষ্ঠা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সংগঠনের আদর্শ বাস্তবায়ন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব, ইনশাল্লাহ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, আমরা অত্যন্ত আনন্দিত পূর্ণাঙ্গ কমিটি পেয়ে। রাকিব ভাই, নাছির ভাই, মুসা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কমিটির সকলে পরীক্ষিত, ত্যাগী, যোগ্য ছাত্ররা দায়িত্ব পেয়েছেন। আগামীতে শিক্ষার্থীবান্ধব কাজ এবং শিক্ষার্থীদের স্বার্থে সকল কাজ করে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দেশ ও জাতির জন্য নিরলস পরিশ্রম করে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে পাশে পাবে।

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে ক্ষতিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ব্লু-ইকোনমির ‘সেন্ট্রাল …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার অংশগ্রহণ, গ্রেপ্তারের দাবি …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় নদীতীরে ভেসে এলো ৩০ ফুটের মৃত তিমি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৪২ দিনব্যাপী ১৬০ শিক্ষকের প্রশিক্ষণ শুরু শনিবার, একগুচ্ছ নি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০% বিদ্যুৎ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9