ডুয়েটে ভিসি প্রত্যাখ্যানের আন্দোলন: বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা

১৭ মে ২০২৬, ১১:২০ AM , আপডেট: ১৭ মে ২০২৬, ০১:১৪ PM
শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদলের হামলা

শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদলের হামলা © টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবিতে টানা চতুর্থ দিনের মতো করা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে ছাত্রদল। রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লাল কার্ড কর্মসূচি পালনকালে হামলার এই ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েট ও মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালায়। এতে অন্তত ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এসময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা ডুয়েট এলাকা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। এজন্য তারা ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানান।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ডুয়েটের ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন যাবত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করে যাচ্ছে।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬