বাণিজ্যচুক্তি: পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণতান্ত্রিক ছাত্র জোটের

২৯ এপ্রিল ২০২৬, ০২:১১ PM
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র জোট

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র জোট © টিডিসি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবের আহমেদ জুবেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চুক্তি বাতিলের দাবিতে আগামী ১১ মে সকাল সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এর আগে সপ্তাহব্যাপী প্রচারপত্র বিলি ও গণসংযোগ করা হবে।’

সাম্রাজ্যবাদী আগ্রাসনবিরোধী ও দেশপ্রেমিক শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলে ও গণসংযোগে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘এই ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) চুক্তির ফলে বাংলাদেশের কৃষিখাত, স্থানীয় শিল্প, অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে পড়বে। শর্ত অনুযায়ী বাংলাদেশকে আমেরিকা থেকে তুলনামূলক বেশি দামে পণ্য কিনতে হবে। এ ছাড়া প্রায় ৬,৭১০টি মার্কিন পণ্য বিনা শুল্কে আমদানির সুযোগ দেওয়ায় দেশীয় উদ্যোক্তারা অসম প্রতিযোগিতার মুখে পড়বেন এবং স্থানীয় শিল্প হুমকির মুখে পড়বে।’

জাবের আহমেদ  আরও বলেন, ‘এই চুক্তির ফলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ওপর আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। আমেরিকা যদি কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা দেয় বা অন্য দেশের সঙ্গে দ্বন্দ্বে জড়ায়, তবে বাংলাদেশকে তাদের পরিপূরক নীতি গ্রহণ করতে হবে। এমনকি চীন বা রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে জ্বালানি বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও আমেরিকার শর্ত বা শাস্তিমূলক শুল্কের মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এটি মূলত বাংলাদেশকে মার্কিন ভূরাজনৈতিক প্রকল্পের ফাঁদে ফেলার একটি প্রচেষ্টা।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ের সভাপতি তামজিদ হায়দার চৌধুরী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিের সভাপতি ছায়েদুল হক নিশান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সহসভপতি নাঈম উদ্দীন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি সমর চাকমা।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬