পবিপ্রবি ছাত্রশিবিরের নেতৃত্বে রেদওয়ান ও আশিকুর

০৪ এপ্রিল ২০২৬, ০৫:০০ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৭ PM
মো. রেদোয়ান ও মো. আশিকুর রহমান

মো. রেদোয়ান ও মো. আশিকুর রহমান © সংগৃহীত

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখা কমিটির নতুন সভাপতি ও সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সংগঠনটি ২০২৬ সালের জন্য এ নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে পবিপ্রবি ছাত্রশিবিরের ফেসবুক পেজে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি হিসেবে মানোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের সিএসই বিভাগের ও ২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. রেদোয়ান। ২০২০-২১ সেশনের ফিশারিজ অনুষদের ও এম. কেরামত আলী হলের আবাসিক শিক্ষার্থী মো. আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

‎পবিপ্রবি ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি মো. রেদওয়ান বলেন, ‘সংগঠনের আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলার ভিত্তিতে ছাত্রসমাজের কল্যাণে কাজ করতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, নৈতিক উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমরা সক্রিয় ভূমিকা রাখব। পূর্বের অর্জনকে ভিত্তি করে সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

‎সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। সেই ধারাবাহিকতায় আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালনে আমরা সচেষ্ট থাকব। আমাদের প্রাণের ক্যাম্পাস পবিপ্রবিকে শিক্ষা-বান্ধব, ছাত্র-বান্ধব, মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করব। একইসাথে শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।’

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬