চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে ৪০ করার দাবি

২৯ মার্চ ২০২৬, ০৫:৫১ PM
চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে মানববন্ধন

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে মানববন্ধন © সংগৃহীত

চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে সর্বনিম্ন ৩৫ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অস্থায়ীভাবে ৩৭ থেকে ৪০ বছর করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। রবিবার (২৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা এ দাবি জানান। দাবি পূরণ না হলে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

আন্দোলনকারীদের অভিযোগ, দেশে মানুষের গড় আয়ু বাড়লেও এবং অবসরের বয়সসীমা পরিবর্তন হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা একই জায়গায় স্থবির হয়ে আছে। বর্তমানে ৩০ বছরের মধ্যে সীমাবদ্ধ এই বয়সসীমা অনেক যোগ্য প্রার্থীর সুযোগ কেড়ে নিচ্ছে। তাই চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অস্থায়ীভাবে সর্বনিম্ন ৩৭-৪০ বছর করার বিষয়টি বিবেচনায় নিতে সরকারের প্রতি দাবি জানায় আন্দোলনকারীরা। 

শিক্ষার্থীরা জানান, সেশনজট, করোনাকালীন দীর্ঘ বিরতি এবং পর্যাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তির অভাবে অনেকেই নির্ধারিত বয়সের মধ্যে চাকরিতে আবেদন করতে পারছেন না। ফলে তারা বারবার বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।

আন্দোলনকারীদের পক্ষ থেকে সোহেল আমিন বলেন, আমরা ১৪ বছর ধরে এই দাবি নিয়ে আন্দোলন করছি। একটি কমিশন গঠন করা হলেও তাদের সুপারিশ বাস্তবায়ন না করে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে, যা আমরা প্রত্যাখ্যান করছি।

মমিন নামে আরেক শিক্ষার্থী বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনি ইশতেহারে বয়সসীমা বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে প্রতিফলিত হয়নি। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বয়সসীমা অন্তত ৪০ বছর হওয়া উচিত।

অন্যদিকে শুভ নামের আরেক শিক্ষার্থী জানান, দীর্ঘদিনের আন্দোলনে অনেক শিক্ষার্থী নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তবুও তারা তাদের দাবি থেকে পিছিয়ে যাননি। তিনি বলেন, এখন সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।   

ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9