৫০তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার দাবি

২৯ মার্চ ২০২৬, ০১:৩০ PM
৫০তম বিসিএস পেছানোর দাবিতে মানববন্ধন

৫০তম বিসিএস পেছানোর দাবিতে মানববন্ধন © ভিডিও থেকে নেওয়া

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন প্রিলি উত্তীর্ণ প্রার্থীদের একটি অংশ। এ সময় তারা এই পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়ার দাবি জুলাই মাসে নেওয়ার দাবি জানিয়েছেন। 

মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীদের দাবি, যারা আগে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের জন্য সিলেবাস শেষ করা সহজ হলেও, যারা প্রথমবারের মতো লিখিত পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তাদের জন্য এই পাহাড়সম সিলেবাস শেষ করা কষ্টসাধ্য। রিটেন পরীক্ষার জন্য আমাদের মাত্র ৫৮ দিন সময় দেওয়া হয়েছে। এর মাঝে আবার নির্বাচন, রোজা ও ঈদের ছুটি ছিল। এ সময়ে লাইব্রেরি বন্ধ থাকায় আমরা যারা লাইব্রেরিতে পড়ালেখা করি, তারা বেশ খানিকটা পিছিয়ে গিয়েছি। এতে পুরাতন প্রার্থীদের সাথে নতুনদের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না

তারা আরও বলেন, এই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের জন্যই পরীক্ষা অন্তত দুই মাস পিছিয়ে দেওয়া উচিত। আমরা তো রিটেন না দিয়ে বিসিএস ক্যাডার হতে চাচ্ছি না। প্রতিযোগিতার মাধ্যমেই প্রিলি উত্তীর্ণ হয়েছি। কাজেই আমরা ফাঁকিবাজ সেটি বলা যাবে না। আমরা শুধু যথেষ্ট সময় চাচ্ছি প্রস্তুতি নেওয়ার। এইটুকু সুযোগ কি আমরা পেতে পারি না। 

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬