বিএনপি নেতা মামুনকে তুলে নেওয়ার অভিযোগ

১৭ জুন ২০১৯, ১২:২৮ PM

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে র‌্যাব পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে হাসান মামুনের শান্তিনগরের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। শনিবার দিবাগত রাতে রিজভী গণমাধ্যমকে বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাসান মামুনকে তার শান্তিনগরের বাসা থেকে র‌্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি। রিজভী অবিলম্বে হাসান মামুনকে নিঃশর্তে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

এদিকে এক বিবৃতিতে হাসান মামুনকে তুলে নিয়ে যাওয়ার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসা থেকে মামুনকে নিয়ে গেছেন। কিন্তু তাঁরা আটক করার কথা স্বীকার করছেন না।

পল্টন থানার ওসি মাহমুদুল হাসান নয়ন গণমাধ্যমকে বলেন, হাসান মামুনকে তুলে নিয়ে যাওয়ার কোনো অভিযোগ তারা পাননি।

চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬