আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ AM
ইনকিলাব মঞ্চের লোগো

ইনকিলাব মঞ্চের লোগো © টিডিসি সম্পাদিত

শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে চলমান কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

হাদি হত্যার ৫৪ দিন পার হলেও বিচার না পাওয়ায় ক্ষুব্ধ স্বজন ও সহকর্মীরা গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে একপর্যায়ে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ।

এতে ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ঢাকা মেডিকেলে ছুটে যান এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা ঢাকা মেডিকেল ও শাহবাগ এলাকায় বিক্ষোভ করেন। দিন গড়িয়ে রাত হলেও নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে ফের সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতেই আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়েছে।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি। এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখেই হতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার ঘটনায় সুষ্ঠু কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব।’

তিনি আরও বলেন, শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত জাতিসংঘের অধীনে নিশ্চিত করার দাবিতে যমুনা এলাকার সামনে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করেই আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইনকিলাব মঞ্চের বহু নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9