‘ছাত্রলীগ নেতাদের জামিন দিচ্ছে ইন্টেরিম, নির্বাচনে ব্যস্ত বড় ভাইয়েরা জানেও না’

২৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ PM
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের © সংগৃহীত

চব্বিশের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের অন্তর্বর্তী সরকার জামিন দিচ্ছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের। এ বিষয়ে তার উদ্বেগ, জুলাই যোদ্ধা কিংবা ছাত্রনেতারা এখন জাতীয় নির্বাচন, ভোট ও জোট নিয়ে ব্যস্ত এবং ছাত্রলীগ নেতাদেরকে মুক্তি দেওয়ার বিষয়ে তারা জানেনও না।

রবিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভ্যারিফায়েড অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ উদ্বেগ জানান।

ফেসবুক পোস্টে যুবায়ের লেখেন, আমার বড়ো ভাইয়েরা সব ভোট আর জোট নিয়ে ব্যস্ত। হয়তো জানেও না, ১৫ জুলাই ঢাবিতে হামলা করা ছাত্রলীগ নেতাদের জামিন দিচ্ছে ইন্টেরিম!

এর আগে, এক ছাত্রলীগ নেতার মুক্তি পাওয়ার ঘটনা জানিয়ে আরেক ফেসবুক পোস্টে তিনি লেখেন, গতকাল নিষিদ্ধ ছাত্রলীগের জসিমউদদীন হল সভাপতি সুমন খলিফা জামিন পেয়েছে। মাহিন ভাইয়ের করা মামলার ১৭ নাম্বার আসামী ছিলো সে।

ডাকসুর এ নেতা বলেন, ১৫ জুলাই ঢাবিতে ছাত্রলীগের যে কয়টা সন্ত্রাসী আমাদের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে অন্যতম এই সুমন খলিফা৷ সেদিন কিছু শিক্ষার্থী ধাওয়া খেয়ে জসিমউদদীন হলে ঢুকে পড়লে সেখানে তার নেতৃত্বে শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ। আহত শিক্ষার্থীদেরকে হাসপাতালে গিয়েও পুনরায় পিটিয়েছে। তাছাড়া এই বেটা জুলাইয়ের পরেও লীগের বিভিন্ন মিছিল-মিটিং অর্গানাইজ করেছে, নেতৃত্ব দিয়েছে।

এবি যুবায়ের আরও বলেন, এইরকম একজন ঘৃণ্য সন্ত্রাসীকে জামিন দিয়েছে ইন্টেরিম৷ আমি শিওর যে আমি এখন আসিফ নজরুলকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো, স্যার এটা কিভাবে হইলো- বলবে বাবা আমার কিছু করার নাই, আমি জানি না। উনি জানেন না, ওনাকে বসানো হইসে ঘোড়ার ঘাস কাটার জন্য!!

শেষে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এই হচ্ছে ইন্টেরিমের অবস্থা। একদিকে খুনিদেরকে জামিন দিবে আরেকদিকে বিপ্লবীরা খুন হইলে পরে আসবে সিমপ্যাথি দেখাইতে! আসবে নাটক করতে, আর গালভরা সংস্কারের গল্প শোনাতে। শেইম অন ইউ ইন্টেরিম!!

 

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9