ওসমান হাদিকে হত্যাচেষ্টার আসামি দেশেই আছে, দাবি ডাকসু নেত্রী জুমার

১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ AM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ AM
ওসমান হাদির ওপর হামলার বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন জুমা

ওসমান হাদির ওপর হামলার বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন জুমা © ডিভিও থেকে নেওয়া

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সাথে জড়িত শ‍্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে দাবি করেছেন কেউ কেউ। এ দাবির সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চ ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা।

তার দাবি, আসামিরা দেশেই আছে। তাদেরকে পার করে দেওয়ার জন্য নাটক করা হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ দাবি জানান।  

ফেসবুকে তিনি লেখেন, আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি, অপরাধী এখনো দেশেই আছে। এইসব নাটক প্রোপাগাণ্ডা তৈরি করে অপরাধীদের পার করে দেওয়ার চেষ্টা করবেন না, সাবধান!

তিনি আরও বলেন, জাহান্নামে থাকলে জাহান্নাম থেকে এনে আমাদের সামনে দাঁড় করাতে হবে।

আরও পড়ুন: আসামী পালিয়েছে বলে দায়মুক্তির চেষ্টা অথবা পালাতে সহযোগিতার প্লান হচ্ছে: জুমা

এর আগে, গতকাল (রবিবার) তিনি লিখেছিলেন, যে আসামি অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে তার সকল তথ্য সংস্থাগুলোর কাছে আছে। তবুও তাকে চিহ্নিত করতে পারছেনা, আটকাতে পারছেনা এইটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।

তিনি বলেন, আমাদের বিশ্বাস আসামি পালায়নি, পালিয়ে গিয়েছে বলে হতাশা তৈরি করে দায়মুক্তি নিতে চাইছে, অথবা পালাতে সহযোগিতা করার একটা প্লান এটা। এই প্লান একজন করেনি, একজন এক্সিকিউট করেনি। এই পুরো সিন্ডিকেট এখনো এক্টিভ এবং খুনিদের সহযোগিরা হাসপাতালে এসেছিল বলেও আমাদের কাছে তথ্য এসেছে।

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক জুমা আরও বলেন, পুরো সিন্ডিকেটকে আমরা জীবিত গ্রেপ্তার দেখতে চাই। ওসমান ভাইয়ের নিরাপত্তাসহ সকলের নিরাপত্তা জোরদার করেন। অনেক কষ্ট করে ধৈর্য্য ধরে আছি আমরা। কিন্তু সেটা বেশিক্ষণ পারবো না।

 

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬