অপপ্রচারের বিরুদ্ধে সোমবার মামলা করবেন ভিপি সাদিক কায়েম

০১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ AM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ PM
ভিপি সাদিক কায়েম

ভিপি সাদিক কায়েম © সংগৃহীত

অনলাইন অপপ্রচার ও বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগে কাল মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

আজ সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ভুঁইফোড় পেইজ থেকে মিথ্যা ও প্রতারণার আশ্রয় এবং বানোয়াট তথ্য দিয়ে অনলাইনে অপপ্রচারের বিরুদ্ধে আগামীকালই মামলা করবো।

তিনি আরও জানান, ৪৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলামের সুপারিশ পাওয়ার পরপরই গত কয়েকদিন যাবত আমি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী; আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল; প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত) খোদা বখস চৌধুরী সহ বেশ কয়েকজন  উপদেষ্টার সাথে যোগাযোগ করি, এই সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য।

সাদিক কায়েম পোস্টে বলেন, শুধু রাইসুল ইসলাম নয়, আরও যে-সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল তাদের সকলকে যেন দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয় সেজন্য তাদেরকে পদক্ষেপ নিতে বলি।

তিনি অভিযোগ করেন, অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য দিয়ে আমার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগাণ্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব ফটোকার্ড যে পেজগুলো থেকে ছড়ানো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে সোমবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ইনশাআল্লাহ।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9